রংবেরঙের কাপড়ের যত্ন
রঙের ছোঁয়া জীবনে আনে উচ্ছ্বাস। কিন্তু রঙের জগতে দখল কি শুধু তারুণ্যের! বয়স বাড়লেই সাদা বা হালকা রঙের পোশাক বেছে নিতে হবে, এমন ধ্যানধারণাও আর নেই। সব বয়সের মানুষই পরতে পারেন রঙিন পোশাক। তবে রঙিন কাপড়ের যত্ন নিতে হবে একটু আলাদাভাবেই। ধোয়া থেকে শুরু করে আলমারিতে তোলা পর্যন্ত করণীয় কাজগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক চট করে।
টেলিভিশন বিজ্ঞাপনের দৃশ্যের মতো ঘামে ভিজে কাপড়ের রং চটে গেলে অস্বস্তিতে পড়বেন যে কেউ। ভালো মানের কাপড় তো কিনবেনই; তবে ব্যবহারের পর রঙিন কাপড়ের যত্নটা একটু আলাদা। এ ব্যাপারে বিস্তারিত জানালেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার।
ধোয়ার সময়
রঙিন কাপড় আলাদাভাবে ধোয়া উচিত। নইলে একটি কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে যেতে পারে, যা ওঠানো বেশ কষ্টসাধ্য। তাই কাপড় ধোয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন।
সুতি কাপড় খুব সহজেই ধুয়ে নেওয়া যায়। কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। লিনেন কাপড়ও একইভাবে ধোয়া যায়। জর্জেট কাপড়ের জন্যও বাড়তি যত্নের প্রয়োজন হয় না।
তবে পশমি কাপড় খুব যত্ন নিয়ে ধোয়া প্রয়োজন। এ জন্য হালকা ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। এ ধরনের কাপড় জোরে কচলে দেওয়া উচিত নয়; খুব সাবধানে পরিষ্কার করা প্রয়োজন।
সিল্কের কাপড় ধোয়ার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করুন। চাইলে ডিটারজেন্টের পরিবর্তে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে খুব শখের পোশাক কিংবা পারিবারিক ঐতিহ্য বহন করে এমন যেকোনো কাপড় ড্রাইওয়াশ করানোই ভালো।

ধোয়ার পর
রঙিন কাপড় সরাসরি রোদে দেওয়া উচিত নয়। কয়েক দিন হালকা রোদে দেওয়া হলেই রঙিন কাপড়ের রং জ্বলে যেতে শুরু করে। কাপড়ের সেলাইয়ের অংশে পার্থক্যটা আলাদাভাবে চোখে পড়ে। রঙিন কাপড় ছায়ায় শুকানো উচিত। রোদে রাখতে চাইলে এর ওপর অন্য একটি পাতলা কাপড় দিতে হবে। সরাসরি রোদে যদি রাখতেই হয়, সেটিও খুবই অল্প সময়ের জন্য। কাপড় শুকিয়ে গেলেই রোদ থেকে সরিয়ে ফেলুন।
পশমি কাপড় ধোয়ার পর আলতোভাবে চেপে পানি বের করে ফেলতে হবে। এরপর কাগজের ওপর বিছিয়ে শুকাতে পারেন।

রঙে হঠাৎ অন্য রং?
কালো কাপড়ের চকচকে ভাবটা অনেক সময় নষ্ট হয়ে যেতে দেখা যায়। বিশেষ করে মাড় দেওয়ার পর খানিকটা সাদাটে ভাব চলে আসতে পারে। এমন সমস্যা এড়াতে কালো কাপড়ে মাড় দেওয়ার সময় সামান্য নীল মিশিয়ে দিন।
অসাবধানতাবশত একটি কাপড়ের রং খুব শখের অন্য একটি কাপড়ে যদি লেগেই যায়, তাহলে ড্রাইওয়াশ করতে দিন। ড্রাইওয়াশ করতে দেওয়ার সময় দাগের জায়গাটুকু দেখিয়ে দেওয়া ভালো।
এ ছাড়া অন্য কোনোভাবে দাগ লেগে গেলে সঙ্গে সঙ্গেই কাপড়টি ধুয়ে ফেলার চেষ্টা করুন। এতে দাগ তোলার পরবর্তী ধাপ খানিকটা সহজ হবে।

আরও কিছু
*ব্লকপ্রিন্টের কাপড় ইস্তিরি করার সময় উল্টিয়ে ইস্তিরি করবেন। এতে রং নষ্ট হবে না।
*সুতি কাপড় উঠিয়ে রাখতে চাইলে মাড় দেবেন না। এতে সিলভারফিশ নামক পোকার সংক্রমণ হতে দেখা যায়।
*লিনেন কাপড় উঠিয়ে রাখার ক্ষেত্রেও মাড় দেওয়া উচিত নয়।
*পশমি কাপড় হ্যাঙারে বা দড়িতে ঝোলাবেন না।
*চাদর, ভারী প্যান্ট বা অন্য ভারী পোশাক ছাড়া আর কোনো কাপড় ওয়াশিং মেশিনে না দেওয়াই ভালো।

- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন