রোনো পোশাকে নতুনত্ব আনতে অনেক ধরনের অনুষঙ্গই ব্যবহার করা হয়। স্কার্ফ হতে পারে তেমন একটি অনুষঙ্গ। দেশীয় পোশাকের সঙ্গে তো পরাই হয়। পাশ্চাত্যের পোশাক—যেমন টি-শার্ট, ড্রেস বা শার্টের সঙ্গে স্কার্ফ নিয়ে আসবে ভিন্ন মাত্রা। গলার দুই পাশ দিয়ে ঝুলিয়ে দেওয়া স্টাইলে তো পার হলো অনেক বছর, এবার না হয় যোগ হোক নতুন কিছু ঢং। সিল্ক বা শিফনের স্কার্ফ ব্যবহার করে নকশার আয়োজনে তেমনই কয়েকটি স্টাইল তুলে ধরা হলো।
বেল্টের বদলেস্কার্ফ ব্যবহৃত হচ্ছে নানাভাবে। শুধু গলায় নয়, কোমরের বন্ধনী হিসেবেও মন্দ লাগবে না। বেল্টের মতো চিকন করে পরতে পারেন। কখনো বো আকারে বেঁধে নিলেন, কখনোবা গিট্টু দিয়ে ছেড়ে দিলেন। টি-শার্ট বা শার্টের সঙ্গে পরা যাবে অনায়াসে। লম্বা ড্রেস বা যেসব কুর্তার ওপরে বেল্ট বাঁধার পদ্ধতি আছে, সেখানেও স্কার্ফ ব্যবহার করতে পারেন। তবে যেটার সঙ্গেই পরুন না কেন, স্কার্ফ বাঁধার পর যেন তা পোশাক দিয়ে ঢেকে না যায়, খেয়াল রাখুন সেদিকে।
পোশাকে ভিন্ন লুক আনতে চাইলে চওড়া করে বেঁধে নিন। এখানে খেয়াল রাখতে হবে যেন স্কার্ফের চওড়া জায়গাটা কুঁচকে না যায়। যত ভাঁজ ছাড়া থাকবে, দেখতে ততটাই ভালো লাগবে। স্কার্ফ বেশি চওড়া হলে ভাঁজ করে নিন। কোমরের দুই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সামনে আবার চিকন করে বেঁধে নিতে হবে। একরঙা টি-শার্ট বা শার্টের সঙ্গে মানাবে।
মাথায় বাঁধামাথায় স্কার্ফ বাঁধার স্টাইল আগেও ছিল, এখনো আছে। যেদিন চুল আপনার কথামতো কাজ করে না, এলোমেলো বা রুক্ষ হয়ে থাকে—স্কার্ফ দিয়ে এভাবে বেঁধে রাখুন। এক ঢিলে দুই পাখি মারা—স্টাইল ও সমস্যার সমাধান—দুটি কাজই হবে।
বেল্টের মতো চিকন করে পরতে পারেন। কখনো বো আকারে বেঁধে নিলেন, কখনোবা গিট্টু দিয়ে ছেড়ে দিলেন
গলায় ঝুলিয়েদুই পাশ দিয়ে সাধারণভাবে ঝুলিয়ে পরার রেওয়াজ অনেক আগে থেকেই। একভাবে পরতে পরতে একঘেয়েমিও চলে আসে। ছোট তেকোনা আকারে এনে গলায় পেছনে আটকে দিতে পারেন। ছোট স্কার্ফ হলে ভালো।

সামনে এনে এক পাশ ঝুলিয়ে রাখলেও মন্দ লাগবে না। স্কার্ফের আরেকটি পাশ পরিপাটি করে গুঁজে দিতে হবে গলার পেছনে।
মডেল: জুঁই ও মিমি
স্কার্ফ: ইয়াংকে
ছবি: কবির হোসেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন